1 Answers
রবিনকে বিপর্যয় থেকে রক্ষা করতে তার পরিবার ও সমাজের ভূমিকা অপরিসীম।
সঠিক নির্দেশনা ও পরিচর্যার অভাবে তরুণরা অনেক সময় বিপর্যয়ের সম্মুখীন হয়। কিন্তু পরিবার ও সমাজের কার্যকরী পদক্ষেপ এরূপ বিপর্যয় থেকে তরুণদের রক্ষা করতে পারে। রবিনকে বিপর্যয়ের হাতে থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের ভূমিকা হলো-
রবিনের সাথে বাবা-মায়ের বন্ধুত্বপূর্ণ আচরণ গড়ে তুলতে হবে। রবিনের সামনে অনুকরণীয় আদর্শ থাকতে হবে। যাতে সে নিজেকে সেভাবে গড়তে অনুপ্রাণিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নত পরিবেশ, প্রচারমাধ্যমগুলো বিশেষ করে টিভি, পত্র-পত্রিকাগুলোর গঠনমূলক ভূমিকা তাকে সুপথে চালিত করতে উদ্বুদ্ধ করবে। খেলাধুলার ব্যবস্থা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, নির্মল চিত্তবিনোদনের ব্যবস্থা, ধর্মের প্রতি অনুপ্রেরণা তাকে বিপর্যয় থেকে রক্ষা করবে। রবিনের সৃজনশীল ও গঠনমূলক কাজ যেমন- স্কাউট, বিএনসিসি প্রভৃতি সংগঠনের সাথে জড়িত হওয়া আবশ্যক। অপসংস্কৃতি রোধ করতে হবে। নিজস্ব সংস্কৃতি চর্চার মাধ্যমে সভ্য, সমৃদ্ধশালী জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্ব পরিবারের ও সমাজের। রবিনকে প্রতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে সুপ্রতিষ্ঠিত হতে উৎসাহ দিতে হবে। রবিনের ছোটখাট অপরাধগুলো সংশোধন করে তাকে বড় অপরাধ থেকে রক্ষা করতে হবে।
রবিনকে প্রকৃত শিক্ষা প্রদান করে আচরণের উন্নয়ন সাধনের মাধ্যমে সুস্থ জীবনে ফেরাতে পরিবার ও সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ।