1 Answers

পরিবারের সদস্যদের আন্তরিক সহযোগিতাই পারে মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।

সজলকে মাদকমুক্ত করতে তার পরিবারের এগিয়ে আসতে হবে। মাদক সজলের জীবনকে ধ্বংস করবে। তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে যেসব উপায় অবলম্বন করা যায় সেগুলো হলো-

মাদক সম্পর্কে নেতিবাচক মনোভাব গঠন করে তাকে মাদক সম্পর্কে সচেতন করা। সমিতি, সেমিনার ও জাতীয় প্রচারমাধ্যমে নিয়মিত মাদকবিরোধী অনুষ্ঠানে অংশগ্রহণ করানো এবং মাদকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে অবহিত করা। যেমন- মাদক গ্রহণের ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণভাবে হারিয়ে যায়, মানুষ নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। মাদকাসক্তির পরিণাম অকাল মৃত্যু। মাদকদ্রব্য ব্যবহার ও চোরাকারবারিদের সাথে জড়িত না হতে সচেতন করা। সৃজনশীল কাজে সম্পৃক্ত করা যাতে মাদক ভুলে থাকতে পারে। পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা। বন্ধুবান্ধবের সাথে হাসি- ঠাট্টার ছলে মাদক বা এ জাতীয় দ্রব্য গ্রহণ না করা। বন্ধু মাদক গ্রহণের প্রস্তাব দিলে তাকে প্রত্যাখ্যান করা। মাদকাসক্ত বন্ধুদলকে পরিত্যাগ করা। প্রয়োজনবোধে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যাওয়া। সজলের উচিত প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করা।

উপরিউক্ত পন্থা অবলম্বনের মাধ্যমে সজলকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব।

4 views

Related Questions