1 Answers
উদ্দীপকের আবেদ সাহেবের ধানের রোগের লক্ষণসমূহ পর্যালোচনা করে বলা যায়, তার ফসলের ক্ষেতে বাদামি দাগ রোগ বা ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব ঘটেছে।
ধানের ব্লাস্ট রোগ ছত্রাক সংক্রমণের কারণে ঘটে। কতিপয় কিছু পদক্ষেপ গ্রহণ করে এ রোগ থেকে ফসলকে রক্ষা করা যায়। যেমন- রোগমুক্ত সুস্থ বীজ ব্যবহার করা, ক্ষেতে সুষম সার প্রয়োগ করা, রোপণের পূর্বে ব্যাভিস্টিন ৩ গ্রাম/কেজি হিসাবে ব্যবহার করে বীজ শোধন করে নেয়া, জমিতে সব সময় পানি রাখা, এই রোগ প্রতিরোধী জাত যেমন- ব্রি ধান ২৭, ব্রি ধান ২৮, ব্রি ধান ৩১, ব্রি ধান ৪৫ ইত্যাদি চাষ করা। এছাড়া ফসলে রোগ দেখা দিলে হিনোসান ৫০ ইসি বা টপসিন ২ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
উপরিউক্ত পদক্ষেপগুলো যথাযথভাবে পালন করলে উদ্দীপকে উল্লিখিত রোগটি অর্থাৎ বাদামি দাগ রোগ সহজ দমন করা সম্ভব।