1 Answers
উদ্দীপকের নিয়াজ বাঙালি সংস্কৃতির ইতিহাস জানতে গিয়ে যে সমস্যায় পড়েছে তা হলো বাঙালি সংস্কৃতির ইতিহাস জানার নির্ভরযোগ্য কোনো উৎস নেই। তাই এই সমস্যা সমাধানে নিম্নোক্ত উপায়গুলো গ্রহণ করা যেতে পারে।
প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে উদ্দীপকের সমস্যা কিছুটা হলেও সমাধান করা সম্ভব হবে। বিভিন্ন স্থানে প্রাপ্ত নিদর্শনগুলি সুষ্ঠুভাবে গবেষণার মাধ্যমে বাঙালি সংস্কৃতির বিবর্তনের ধারা জানতে সাহায্য করবে। জীবাশ্ম বিজ্ঞানও উল্লিখিত সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে জীবাশ্ম বিজ্ঞানের সাহায্য মানবজীবাশ্ম সংগ্রহ করে গবেষণা করা যেতে পারে। এছাড়াও উক্ত সমস্যা সমাধানে বিভিন্ন ইতিহাস নির্ভর বই ব্যাপক ভূমিকা রাখতে পারে। ইতিহাস নির্ভর বইগুলি বেশি বেশি অধ্যয়ন এবং গবেষণা করে সমস্যার সমাধান করা যেতে পারে। বিদেশী ঐতিহাসিক গ্রন্থও বাঙালি সংস্কৃতির ইতিহাস জানতে সাহায্য করতে পারে। অনেক বিদেশী ঐতিহাসিক গ্রন্থে বাঙালি সংস্কৃতির ইতিহাস স্থান পেয়েছে যা বাঙালি সংস্কৃতিকে তুলে ধরেছে। এছাড়াও বিভিন্ন ধর্মের ধর্মীয় গ্রন্থ, বিখ্যাত গবেষকদের গবেষণা, বিভিন্ন মনীষীদের উল্লেখযোগ্য বই উদ্দীপকের সমস্যা সমাধানে সাহায্য করতে পারে।
উপরের আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের নিয়াজ বাঙালি সংস্কৃতির ইতিহাস জানতে গিয়ে যে সমস্যায় পড়েছে তা উল্লিখিত উপায়গুলো গ্রহণের মাধ্যমে কিছুটা হলেও সমাধান করা সম্ভব হবে।