1 Answers

মাটির অনুর্বরতার সমস্যা উত্তরণে রশিদ সাহেবকে জমিতে জৈব সার প্রয়োগ করতে হবে। উদ্ভিদ বা ফসলকে উপযুক্ত পরিমাণ ও অনুপাতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করার ক্ষমতাকে মাটির উর্বরতা বলে। কোন মাটি তখনই অনুর্বর হয় যখন এর মধ্যে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো অনুপস্থিত থাকে।

জৈব পদার্থকে মাটির জীবন বলা হয়। জৈব পদার্থ মাটিতে ভৌত ও রাসায়নিক ধর্মের উন্নয়ন সাধন করে। এছাড়াও জৈব পদার্থ উদ্ভিদের দরকারি পুষ্টি উপাদান সরবরাহ করে। মাটির উর্বরতা রক্ষায় জমিতে প্রচুর পরিমাণে গোবর, পচা আবর্জনা, খৈল, সবুজ সার, হাড়ের গুঁড়া, হাঁস-মুরগির বিষ্ঠা ইত্যাদি নিয়মিতভাবে প্রয়োগ করতে হবে। এতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ ইত্যাদি পুষ্টি উপাদান মাটিতে যুক্ত হয়। যার কারণে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। ফলে মাটির গঠন ও গুণগতমান উন্নত হয়। মাটির পানি ধারণ ক্ষমতা ও বায়ু চলাচল বৃদ্ধি পায়। ফলে মাটিস্থ অণুজীবগুলো ক্রিয়াশীল হয়। এতে মাটি উর্বর হয়।

সুতরাং উক্ত আলোচনা থেকে এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে, জৈব পদার্থ প্রয়োগ করে রশিদ সাহেব তার সমস্যা সমাধান করতে পারবে।

6 views

Related Questions