1 Answers
উদ্দীপকে মেরিনা পারভীন বীজ প্রক্রিয়াজাতকরণ করে পরবর্তী বছর ব্যবহারের জন্য রেখে দেন।
বীজ প্রক্রিয়াজাতকরণ করার জন্য বীজ হতে আগাছা বীজ ও অন্যান্য শস্য বীজ সরিয়ে ফেলা হয়। বীজ থেকে ভাঙা, অপুষ্ট, রোগাক্রান্ত, পোকাক্রান্ত ও অস্বাভাবিক আকৃতির বীজ বেছে ফেলা হয়। বীজের মধ্যে থেকে অবাঞ্চিত দ্রব্য যেমন- মাটির টুকরা, পাথরের টুকরা, ইটের টুকরা, খড় কুটো ইত্যাদি সরিয়ে ফেলা হয়। বীজ ভালো করে শুকিয়ে সংরক্ষণ করতে হয়।
বীজ শুকানোর ফলে বীজে আর্দ্রতার পরিমাণ নিয়ন্ত্রণ সম্ভব হয়। ফলে বীজের অঙ্কুরোদগম ক্ষমতা ভালো থাকে। এছাড়া বীজের মান ও আকার অনুযায়ী ভাগ করে গ্রেডিং করা হয়। প্যাকিং করার জন্য বীজ সংরক্ষণ করা সহজ হয়। এতে বীজের বিশুদ্ধতা রক্ষা হয়। প্যাকিং করে রাখা হয়। গ্রেডিং করা হলে বীজের গুণগতমান বজায় থাকে। বীজের স্বাস্থ্য ভালো থাকে এবং প্যাকিং করার জন্য বীজ সংরক্ষণ করা সহজ হয়। এতে বীজের বিশুদ্ধতা রক্ষা হয়। এভাবে বীজকে প্রক্রিয়াজাত করে পরবর্তী বছরে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়। সাধারণত এক মৌসুমে উৎপাদিত বীজ পরের মৌসুমে ব্যবহারের জন্য রেখে দিতে হয়। যথাযথভাবে বীজ সংরক্ষণে ব্যর্থ হলে কীটপতঙ্গ বা রোগজীবাণু দ্বারা আক্রান্ত হয়ে বীজ অঙ্কুরোদগম ক্ষমতা হারায়।
সুতরাং, পরবর্তী বছর ব্যবহারের জন্য বীজকে যথাযথভাবে প্রক্রিয়াজাত করে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।