1 Answers
উক্ত বিষয়টি অর্থাৎ সামাজিক পরিবর্তনের কতকগুলো মূল বৈশিষ্ট্য রয়েছে।
সামাজিক পরিবর্তনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি বৈচিত্র্যময়। এ পরিবর্তন কখনো দীর্ঘস্থায়ী আবার কখনো ক্ষণস্থায়ী, কখনো একমুখী আবার কখনো বহুমুখী, কখনো পরিকল্পিত আবার কখনো অপরিকল্পিত, কখনো দ্রুত আবার কখনো মন্থর গতিসম্পন্ন, কখনো ইতিবাচক আবার কখনো নেতিবাচক হয়।
কিছু কিছু সামাজিক পরিবর্তন খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়ে থাকে। যেমন- সামাজিক বিপ্লব, যুদ্ধ, প্রযুক্তিগত পরিবর্তন ইত্যাদি। তবে সব সামাজিক পরিবর্তন একই গতিতে সম্পন্ন হয় না। কিছু কিছু সামাজিক পরিবর্তন অনেক মন্থর গতিতে সম্পন্ন হয়ে থাকে। সামাজিক পরিবর্তন অনেকটা অনিশ্চিত। সম্পর্কে আগে থেকে ভবিষ্যদ্বাণী করা যায় না। কেননা সামাজিক পরিবর্তনের পেছনে অনেক প্রভাবক কাজ করে। তাছাড়া এসব প্রভাবক অনেকটা জটিল প্রকৃতির।
পরিশেষে বলা যায়, সামাজিক পরিবর্তন প্রকৃতিগতভাবেই আমাদের প্রয়োজন অনুসারে ঘটে থাকে। আবার কখনো এ পরিবর্তনের পেছনে সমাজস্থ মানুষের পূর্ব পরিকল্পনা ও উদ্যোগ কাজ করে।