উক্ত বিষয়টির সাথে সমাজবিজ্ঞানের যে সকল পার্থক্য পরিলক্ষিত হয় সেগুলো বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে সমাজবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্কের ইঙ্গিত করা হয়েছে। প্রকৃতি, আলোচনার বিষয়বস্তু, পরিধি ও বিশ্লেষণের পদ্ধতির দিক থেকে উভয় শাস্ত্রের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান। যেমন-
সমাজবিজ্ঞান বর্তমান সমাজের ওপরই অধিক গুরুত্ব দেয়। অতীতকে অবশ্য উপেক্ষা করে না। অপরদিকে ইতিহাস অতীত ঘটনাবলিকেই ব্যাখ্যা-বিশ্লেষণ করে।
সমাজবিজ্ঞানের পরিধি ব্যাপক ও বিস্তৃত। কেননা অতীত ও বর্তমান এর আওতাভুক্ত। অন্যদিকে, ইতিহাসের পরিধি যদিও ব্যাপক তথাপি তা অতীতকে নিয়ে আবর্তিত।
সমাজবিজ্ঞানের দিন, তারিখ, ক্ষণ, সন্ধি, চুক্তি, জয়-পরাজয় ইত্যাদি বিষয়ে কৌতূহল থাকলেও তা ইতিহাসের মতো প্রাধান্য পায় না। কিন্তু, ইতিহাস দিন, তারিখ সন, সন্ধি, জয়-পরাজয়, উত্থান-পতন ইত্যাদির সবিশেষ গুরুত্ব প্রদান করে।
সমাজবিজ্ঞানীরা সাধারণত একটি সাধারণীকৃত সূত্র নিয়ে কাজ শুরু করেন এবং পরে অনুরূপ কতকগুলো ঘটনার ফলাফলের প্রেক্ষিতে সূত্রটি যাচাই করেন। কিন্তু, ঐতিহাসিকরা কেবল সাধারণত ঘটনাবলির কোনো একটি বিশেষ পরিণতি বা ফলাফল পর্যালোচনার কাজে অগ্রসর হন।
সমাজবিজ্ঞান সামাজিক সম্পর্কগত দিক থেকে মানবীয় ঘটনাবলির বিচার বিশ্লেষণ করে। অন্যদিকে, ইতিহাস কালের সাথে পরস্পর সম্পর্কযুক্ত মানবীয় বিভিন্ন ঘটনাবলি সম্পর্কে আলোচনা করে।
উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সমাজবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে সম্পর্ক থাকলেও উভয়ের মধ্যে বহুবিদ পার্থক্যও বিদ্যমান।