1 Answers
উদ্দীপকে আব্দুল্লাহ-এর শঙ্কার সাথে ব্যবসায়ের ঝুঁকি ও অনিশ্চয়তা বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে।
ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা এবং অনিশ্চয়তা হলো প্রত্যাশিত সবকিছু ঘটবে এমন না হওয়ার অবস্থা। মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী ক্ষতির ঝুঁকি বহন করে। তাই মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়। ঝুঁকি ও অনিশ্চয়তা নেই এমন অর্থনৈতিক কার্যাবলি ব্যবসায় হিসেবে গণ্য হয় না।
উদ্দীপকে আব্দুল্লাহ ছাগল পালনের ওপর প্রশিক্ষণ নিয়ে নিজ ঠিকানায় একটি খামার গড়ে তুলেন। পরবর্তীতে তিনি খামারটি সম্প্রসারণের জন্য এনজিও থেকে ঋণ নেন এবং অতিরিক্ত ৫ জন কর্মী নিয়োগ দেন। কিন্তু হঠাৎ রোগাক্রান্ত হয়ে কিছুসংখ্যক ছাগলের মৃত্যু হওয়ায় তিনি অনেক শঙ্কিত হয়ে পড়েন। এমতাবস্থায় মি. আব্দুল্লাহ-এর শঙ্কিত হওয়ার মূল কারণ হলো ব্যবসায়ের ঝুঁকি ও অনিশ্চয়তা বৈশিষ্ট্য।
একজন ব্যবসায়ীকে ব্যবসায় শুরু করতে হলে ব্যবসায়ের ঝুঁকি ও অনিশ্চয়তা জেনে ব্যবসায় শুরু করতে হয়। কারণ বাজারে পণ্যের দাম কমে যেতে পারে আবার প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নানান ক্ষতির কারণ হতে পারে। তাই এরূপ ঝুঁকি ও অনিশ্চয়তার বোঝা মাথায় নিয়েই ব্যবসায়ীকে পথ চলতে হয়। উদ্দীপকে আব্দুল্লাহ যেহেতু একটি ছাগলের খামার গড়ে তোলেন এবং প্রয়োজনে ব্যাংক ঋণ নিয়ে তা সম্প্রসারণ করেন। তাই ছাগলের মৃত্যুর কারণে তার শঙ্কিত হওয়া উচিত নয়। কারণ ব্যবসায় করতে হলে ঝুঁকি ও অনিশ্চয়তা জেনেই ব্যবসায় করতে হবে।