1 Answers
উদ্দীপকের রতন তার জমিতে বেশি পরিমানে সেচ ও রাসায়নিক সার প্রয়োগ করেন। এতে ফসলের ফলন কমে যায়।
অধিক উৎপাদনের জন্য জমিতে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ ঠিক নয়। এতে মৃত্তিকার জৈব পদার্থের পরিমাণ কমে গিয়ে পুষ্টি উপাদানের গ্রহণযোগ্যতা কমে যায়। তাই শস্য উৎপাদনের আগে মাটির কোন পুষ্টি উপাদান কী পরিমানে আছে, শস্যের জীবনচক্র সম্পন্ন করতে কোন পুষ্টি উপাদান কী পরিমাণ দরকার তা ভালোমতো হিসাব করতে হয়। তারপর নিয়মমাফিক সার প্রয়োগ করতে হয়। জৈব পদার্থ উদ্ভিদের দরকারি পুষ্টি উপাদান সরবরাহ করে। মাটির উর্বরতা রক্ষায় জমিতে প্রচুর পরিমাণে গোবর, পচা আবর্জনা, খৈল, সবুজ সার, হাড়ের গুঁড়া, হাঁস-মুরগির বিষ্ঠা ইত্যাদি নিয়মিতভাবে প্রয়োগ করতে হয়। এতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ ইত্যাদি পুষ্টি উপাদান মাটিতে যুক্ত হয়। যার কারণে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। ফলে মাটির গঠন ও গুণগত মান উন্নত হয়। মাটির পানিধারণ ক্ষমতা ও বায়ু চলাচল বৃদ্ধি পায়। ফলে মাটিস্থ অণুজীবগুলো ক্রিয়াশীল হয়। এতে মাটি উর্বর হয়। আবার অতিরিক্ত পানি ফসলের জন্য ক্ষতিকর। এতে মাটিস্থ বায়ু চলাচল কমে এবং গাছের খাদ্যোৎপাদন বিনষ্ট হয়। অতিরিক্ত বিষাক্ততায় গাছ মারাও যেতে পারে। তাই জমি থেকে অতিরিক্ত পানি দ্রুত সরিয়ে ফেলতে হয়। এজন্য জমিতে প্রয়োজনীয় গভীরতায় নালা কেটে পানি স্থানান্তরিত করতে হয়।
অতএব, উপরোক্ত উপায়সমূহ অবলম্বন করে রতন তার উদ্বুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণ পেতে পারেন।