1 Answers

উদ্দীপকে ব্যবসায় পরিচালনায় রতন যে ধরনের নেতৃত্ব দিচ্ছে তাকে প্রতিষ্ঠানে সমস্যা আরও বাড়বে এ বিষয়ে আমি একমত। কেননা রতন ব্যবসায় পরিচালনায় লাগামহীন নেতৃত্ব প্রদান করছে।

যে নেতৃত্ব ব্যবস্থায় কর্মবিমুখ নেতা নিজে কাজ থেকে দূরে থাকেন এবং নির্দিষ্ট অধস্তন বা অধস্তনদের ওপর সর্বাগ্রে নির্ভর করেন তাকে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বলে।

রতন তার পিতার কনস্ট্রাকশান ফার্মের দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু তিনি কোনো প্রজেক্টে যেতে চায় না বরং ক্লাব আর বন্ধু-বান্ধব নিয়ে তার সময় কাটে। সব কাজ সে মূলত ইঞ্জিনিয়ার ও অন্যদের ওপর ছেড়ে দিয়েছে।

রতনের উক্ত কার্যক্রমের ফলে তার প্রতিষ্ঠানের অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করছে এবং তারাই প্রতিষ্ঠানের কার্যাবলি নির্ধারণ করে বাস্তবায়নের চেষ্টা চালায়। এক্ষেত্রে অধস্তনরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে। ফলে প্রতিষ্ঠানের অবনতি ঘটে। সুতরাং বলা যায়, ব্যবসায় পরিচালনায় রতনের লাগামহীন নেতৃত্ব তার প্রতিষ্ঠান খারাপ করবে এ বিষয়ে আমি সম্পূর্ণ একমত।

4 views

Related Questions