1 Answers

উদ্দীপকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠানের কথা বলা হয়েছে যা বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনায় অত্যন্ত কার্যকর ও যথার্থ।

ভিডিও কনফারেন্সিং এক ধরনের টেলিকনফারেন্সিং ব্যবস্থা যেখানে ভিডিও ক্যামেরা, মাইক্রোফোন, মনিটর বা মিটিং-এ অংশগ্রহণকারী ব্যক্তিগণ পরস্পরের মুখোমুখি হয় ও কথোপকথনে অংশগ্রহণ করে। উদ্দীপকে মি. কবির ব্যবসায়ের সার্বিক অবস্থা পর্যালোচনা ও করণীয় নির্দেশের জন্য ভিডিও কনফারেন্সিং কৌশল ব্যবহার করে আলোচনা সভা অনুষ্ঠানের ব্যবস্থা করেন। ফলে দূরে বসেও মনে হয় একই স্থানে বসে সবাই আলোচনা করছে। ভিডিও কনফারেন্সিং এর সাহায্যে আলোচনার সুযোগ তার ব্যবসায়কে এগিয়ে নিতে সহায়তা করেছে। ভিডিও কনফারেন্সিং বৈঠকে অংশগ্রহণকারিগণ একে অন্যের কথা যেমনি শুনতে পায়, তেমনি একে অন্যকে দেখতেও পায়। এ জাতীয় যোগাযোগ অত্যন্ত ব্যয়বহুল।

পরিশেষে বলা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর যোগাযোগের সুবিধার কোনো সীমা পরিসীমা নেই। এরূপ যোগাযোগের বদৌলতে সারা বিশ্ব আজ একই পরিবারে রূপান্তরিত হয়েছে।

7 views

Related Questions