1 Answers

প্রযুক্তিগত পরিবেশের আলোকে বলা যায় যে, মুদ্রণ-এর ব্যবসায়িক কাজে অনলাইন মাধ্যম ব্যবহার যথার্থ হয়েছে।

 বিজ্ঞাপন ও কারিগরি শিক্ষা, বিজ্ঞানসংক্রান্ত প্রশিক্ষণ ও গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার প্রভৃতির সমন্বয়ে প্রযুক্তিগত পরিবেশ সৃষ্টি হয়। বর্তমানে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে দক্ষতাসম্পন্ন কর্মী, উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রয়োজন। এতে কম খরচে উন্নতমানের নতুন পণ্য ও সেবার উৎপাদন এবং সরবরাহ সম্ভব হয়। 

উদ্দীপকে বলা হয়েছে, 'আইওবিই স্টার্টআপ ২০১৯' প্রতিযোগিতায় আম্মালিক বিজয়ী হয় 'মুদ্রণ'। এটি একটি অনলাইনভিত্তিক প্রিন্টিং প্রতিষ্ঠান। এর সহায়তায় ঘরে বসেই যেকোনো ব্যক্তি ছাপার কাজ (বিজনেস কার্ড, পোস্টার, সার্টিফিকেট প্রভৃতি) করিয়ে নিতে পারেন। এজন্য প্রতিষ্ঠানের নির্দিষ্ট ওয়েবসাইটে ব্যক্তির রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয়।

'মুদ্রণ' যেকোনো বিষয় ছাপানোর অর্ডার অনলাইন মাধ্যমে নিয়ে থাকে। গ্রাহকরা শুধু ডিজাইন নির্ধারণ করে অনলাইনে ফরমায়েশ দেন। এতে গ্রাহকের যাতায়াতের সময় ও ব্যয় সাশ্রয় হয়। এছাড়া ব্যবসায় ক্ষেত্রে ওয়েবসাইট ব্যবহারের ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্প্রসারণ সম্ভব হয়। এক্ষেত্রে ব্যবহৃত ওয়েবসাইট প্রযুক্তিগত পরিবেশের একটি উপাদান। বর্তমানে বাংলাদেশে ব্যবসায়ের সব শাখায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এতে অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এদেশও প্রযুক্তিগত খাতে এগিয়ে যাচ্ছে। সুতরাং, প্রযুক্তিগত পরিবেশের উন্নতিতে 'মুদ্রণ'-এর ব্যবসায়িক কাজে অনলাইন মাধ্যমের ব্যবহার যথাযথ হয়েছে।

7 views

Related Questions