1 Answers
জনবহুল বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা প্রবেশের অনুমতি বাঙালির উদারতাই প্রমাণ করে- সামাজিক পরিবেশের উপাদানের আলোকে উক্তিটি যথার্থ বলে আমি মনি করি।
জাতি, ধর্মীয় বিশ্বাস, শিল্প ও সংস্কৃতি, ঐতিহ্য প্রভৃতি উপাদানের সমন্বয়ে সামাজিক পরিবেশ গড়ে ওঠে। বাংলাদেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত এবং সাংস্কৃতিকভাবে উদার, পরিশ্রমী ও সৃজনশীল। এছাড়া বাংলাদেশের জাতীয়তাবোধ, জনসাধারণের দৃষ্টিভঙ্গি প্রভৃতিও সামাজিক পরিবেশের অনুকূল উপাদান।
উদ্দীপকে সীমান্ত পথে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশ সম্পর্কে বলা হয়েছে। মানবিক দিক বিচারে বাংলাদেশ সরকার তাদের প্রবেশে বাধা দেয়নি। এছাড়া, তাদের জন্য আন্তর্জাতিক সংস্থা থেকে ত্রাণের ব্যবস্থা করেছে। বর্তমানে বাংলাদেশ সরকার তাদের মৌলিক অধিকার নিশ্চিতের সম্পূর্ণ দায়ভার বহন করছে।
সীমান্ত পথে যেকোনো ব্যক্তির অবৈধ প্রবেশে বাধা দিতে আইন-শৃঙ্খলা বাহিনী সব সময় নিয়োজিত থাকে। কিন্তু, রোহিঙ্গাদের এ পথে প্রবেশে কোনো বাধা দেওয়া হয়নি। কারণ, মিয়ানমারে থাকা অবস্থায় তারা দেশের সরকার কর্তৃক নির্যাতিত হয়েছিল। তাই সংখ্যালঘু জনগোষ্ঠী হওয়ায় তারা ঐ নিজেদের দেশ ছাড়তে বাধ্য হয়। তাদের মৌলিক অধিকার (অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা) নিশ্চিতে বিভিন্ন সংস্থা থেকে অর্থসংস্থান করে বাংলাদেশের সরকার। জাতিগত দিক থেকে রোহিঙ্গারা অন্য দেশের হলেও বাংলাদেশের মানুষ তাদের সহযোগিতা করছে। তাই লাখ লাখ রোহিঙ্গা প্রবেশের অনুমতি বাংলাদেশের মানুষের উদারতাই প্রমাণ করে।