1 Answers

বাংলাদেশের স্বাধীনতার পথ রচিত হয়েছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে। যার পথ ধরে দেশ স্বাধীন হয় এবং ঐশীরা আজ বাংলাদেশের গর্বিত নাগরিক হতে পেরেছে।

১৯৫২-এর ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ। ভাষা আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলার জনগণের মধ্যে এক নতুন জাতীয় চেতনার উন্মেষ ঘটে। এ চেতনা ক্রমান্বয়ে পাকিস্তানে বাংলা ভাষাভাষী জনগণের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে জাগ্রত করে তুলে। ফলে বাঙালির মনে যে বৈপ্লবিক চেতনা ও ঐক্যের সৃষ্টি হয় তা পরবর্তীকালে সকল রাজনৈতিক আন্দোলনের অনুপ্রেরণা যোগায়। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে ভাষা আন্দোলনের প্রেরণা অপরিসীম। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের ফলেই আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন এবং আগরতলা মামলা প্রত্যাহার করা হয়। এতে পূর্ব বাংলার মানুষের মধ্যে জাতীয়তাবাদের প্রয়োজনীয়তা প্রবল হয়ে ওঠে। ১৯৭০-এর নির্বাচন এবং '৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়। যার পিছনে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের ব্যাপক প্রভাব ছিল। এভাবে ১৯৫২-এর পদাঙ্ক অনুসরণ করে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের হাত ধরে এদেশ স্বাধীন হয়। যার ফলে ঐশীরা আজ এদেশের গর্বিত নাগরিক।

6 views

Related Questions