1 Answers
উদ্দীপকের আন্দোলনের পথ ধরে তথা ভাষা আন্দোলনের পথ ধরেই আজকের এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বলা যায় এ উক্তিটি যথার্থ।
ভাষা আন্দোলন বাঙালি জাতির আন্দোলনের প্রথম পদক্ষেপ। এ আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং বাঙালি নবচেতনায় উদ্বুদ্ধ হয়। ভাষা আন্দোলন পাকিস্তানি শাসকদের ক্ষমতার ভিতকে প্রচণ্ড ঝাঁকুনি দেয় এবং তারা বাঙালিদের সমীহ করতে শেখে। ভাষা আন্দোলন যদিও একটি সাংস্কৃতিক আন্দোলন ছিল, তথাপি এ আন্দোলন রাজনৈতিক চেতনা সৃষ্টি করে এবং ছাত্রদেরকে অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের শিক্ষা দেয়। ভাষা আন্দোলন আমাদের দাবি আদায়ের শিক্ষা দেয়। ভাষা আন্দোলন ভবিষ্যৎ আন্দোলনের কর্মসূচি প্রণয়ন এবং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণে অনুপ্রেরণা যোগায়। এর ফলেই ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং স্বাধীনতা আন্দোলনকে বেগবান করে। ভাষা আন্দোলন সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করেছিল। যার ফলে ১৯৭১ সালে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনে।