1 Answers
উদ্দীপকের শেষাংশে ১৯৭০ সালের নির্বাচনের প্রতিফলন ঘটেছে। ১৯৭০ সালের নির্বাচনের হাত ধরে আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
১৯৬৯ সালের ২৫ মার্চ আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন। ইয়াহিয়া খান উক্ত পদে আসীন হন। তিনি ২৮ মার্চ এক ঘোষণায় পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি প্রদান করেন। তবে পাকিস্তানে ইতোপূর্বে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এ নির্বাচন নিয়েও নানা আশঙ্কা ছিল। কোনো নিয়মকানুনও ছিল না। অবশেষে ১৯৭০ সালের ৭ ডিসেম্বর সর্বপ্রথম 'এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে' নির্বাচন অনুষ্ঠিত হয়। উদ্দীপকের মি. জামান স্যারের শেষাংশের আলোচনায় ১৯৭০ সালের নির্বাচন স্পষ্ট হয়ে উঠেছে যেখানে এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচনের কথা উল্লেখ রয়েছে। আওয়ামী লীগ ৬ দফার পক্ষে নির্বাচনকে গণভোট হিসেবে অভিহিত করে। নির্বাচনে ৫ কোটি ৬৪ লাখ ভোটারের মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল ৩ কোটি ২২ লাখ। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের ১৬২টি আসনের মধ্যে ১৬০টি আসন লাভ করে। সংরক্ষিত মহিলা আসন ৭টিসহ আওয়ামী লীগ মোট ১৬৭টি আসন লাভ করে। জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আবার পূর্ব পাকিস্তানের মোট ৩১০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯৮টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সর্বোপরি বলা যায়, উদ্দীপকের শেষাংশের আলোচনায় ১৯৭০ সালের নির্বাচনেরই প্রতিফলন ঘটেছে। আর এ নির্বাচনের হাত ধরেই আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।