1 Answers

উদ্দীপকের শেষাংশে রুনা ম্যাডামের বক্তব্য ইতিহাসের বিষয়বস্তুকে নির্দেশ করে।

উদ্দীপকের শেষাংশে রুনা ম্যাডাম বলেন, ইতিহাস হলো সেই বিজ্ঞান, যা দ্বারা বিশ্লেষণ করে বোঝা যায়, মানুষ কীভাবে জীবনধারণ করেছে, তাদের শ্রম কীভাবে পৃথিবীর রূপ বদলে দিয়ে আজকের এই রূপ লাভ করেছে। রুনা ম্যাডামের এই বক্তব্য ইতিহাসের বিষয়বস্তুকেই নির্দেশ করে। নিম্নে ইতিহাসের বিষয়বস্তুগত আলোচনায় তা সুস্পষ্ট হয়ে উঠবে।

ইতালীয় দার্শনিক ও ঐতিহাসিক ভিকো মনে করেন, মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই ইতিহাসের বিষয়বস্তু। অর্থাৎ • মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজ-সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে, তা সবই ইতিহাসভুক্ত বিষয়। যেমন- শিল্প, সাহিত্য-সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন ইত্যাদি যা কিছু সামগ্রিকভাবে সমাজ-সভ্যতা বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে, তাই ইতিহাসের বিষয়বস্তু।

উপরের আলোচনা শেষে তাই বলা যায়, রুনা ম্যাডামের বক্তব্য ইতিহাসের বিষয়বস্তুকেই নির্দেশ করে।

4 views

Related Questions