1 Answers

উদ্দীপকে উল্লেখিত রাকিব ও জহিরের পরিবার হলো যথাক্রমে যৌথ ও একক পরিবার। এ দুটি পরিবারের মধ্যে বর্তমানে একক পরিবারের সংখ্যা বেশি বৃদ্ধি পাচ্ছে।
যৌথ পরিবারে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে। রাকিবও গ্রামের বাড়িতে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি ও চাচা-চাচির সাথে বসবাস করে যা যৌথ পরিবারের সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে, একক পরিবার মা-বাবা ও ভাই-বোন নিয়ে গঠিত হয়। জহিরের পরিবারটি স্বামী-স্ত্রী ও সন্তানাদি নিয়ে গঠিত, যা একক পরিবারের অনুরূপ। বর্তমানে বিভিন্ন কারণে এই একক পরিবারের সংখ্যা বেশি বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশের পরিবার ব্যবস্থা ঐতিহ্যগতভাবে যৌথ পরিবারভিত্তিক। কিন্তু শিল্পায়ন ও নগরায়ণ, শিক্ষার হার বৃদ্ধি, মূল্যবোধের পরিবর্তন, প্রযুক্তির উন্নয়ন প্রভৃতি কারণে এদেশের মানুষ অনেক বেশি ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী হয়ে উঠেছে। আর এ কারণে যৌথ পরিবার ব্যবস্থার বদলে একক পরিবারের প্রতি মানুষ বেশি আগ্রহী হয়ে উঠছে। একক পরিবারে সদস্যসংখ্যা কম হওয়ায় সচ্ছল জীবনযাপন করা যায়, ব্যক্তিগত স্বাতন্ত্র্য রক্ষা সম্ভব হয় এবং কাজকর্ম, সন্তানদের পড়ালেখা ইত্যাদির অনুকূল পরিবেশ বিরাজ করে। অনেক ক্ষেত্রে যৌথ পরিবারে ঝামেলা লেগেই থাকে। এজন্য ঝামেলাহীন থাকতে অনেকে যৌথ পরিবার ছেড়ে একক পরিবার গঠন করে।
উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, বাংলাদেশের আর্থ-সামাজিক কারণে আধুনিককালে একক পরিবার ব্যবস্থা জনপ্রিয় হয়ে উঠেছে। তবে গ্রাম ও শহর উভয় সমাজে এ পরিবার দেখা গেলেও শহরাঞ্চলে তুলনামূলকভাবে তা বেশি।

4 views

Related Questions

Translations: Bengali to English: বৈশ্বিক মহামারির সময়ে স্থূলতা ও বিষন্নতার হার অনেক বেড়ে গেছে। গবেষকদের মতে, বিষণতার সঙ্গে ওজন বৃদ্ধির গভীর সম্পর্ক রয়েছে। ওজন বাড়লে মানসিক অবস্থারও পরিবর্তন ঘটে, আরও বিষন্নতা ঘিরে ধরে। বিশেষ করে নারীদের মধ্যে বিষন্নতা বেশি দেখা যায়। একটি গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে স্থূলতার সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বিষন্নতায় ভােগের হার প্রায় ৫৫ শতাংশ বেশি। ওজন বৃদ্ধির পরিণতি স্বীকার করতে হয় নারীদের বেশি। অতিরিক্ত মেদ শরীরে হরমােনের ভারসাম্য নষ্ট করে, যা তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে ও বিষন্নতা যা মন খারাপের পরিমাণ বৃদ্ধি করে।
1 Answers 7 Views
বৈশ্বিক মহামারির সময়ে স্থূলতা ও বিষণ্নতার হার অনেক বেড়ে গেছে। গবেষকদের মতে, বিষণ্নতার সঙ্গে ওজন বৃদ্ধির গভীর সম্পর্ক রয়েছে। ওয়ান বাড়লে মানসিক অবস্থারও পরিবর্তন ঘটে, আরও বিদ্যুতা দিয়ে ধরে। বিশেষ করে নারীদের মধ্যে বিষণ্নতা বেশি দেখা যায়। একটি গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে স্থূলতার সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বিষণ্নতায় ভোগের হার প্রায় ৫৫ শতাংশ বেশি। এজন বৃদ্ধির পরিণতি স্বীকার করতে হয় নারীদের বেশি। অতিরিক্ত মেদ শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে, যা তাঁদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে ও বিষণ্ণতা যা মন খারাপের পরিমাণ বৃদ্ধি করে। (Translations Bengali to English)
1 Answers 8 Views