1 Answers
উদ্দীপকে উল্লিখিত পারভেজের মামার পরিবারটি হলো একক পরিবার। একক পরিবার বর্তমানে বাংলাদেশের সমাজে অধিক জনপ্রিয়।
কাজের যোগসূত্র ও পারিবারিক মতভিন্নতা, কলহ, ব্যক্তিগত সুবিধা প্রাপ্তি, সম্পদের ভাগাভাগি, বিবাহ বিচ্ছেদ বৃদ্ধি এবং স্বাধীনচেতা মনোভাবের কারণে মানুষ যৌথ পরিবার ছেড়ে একক পরিবার গঠন করছে। তাছাড়া শহর ও গ্রামাঞ্চলের স্বামী-স্ত্রীরা এখন তাদের সন্তানদের নিয়ে একক পরিবারে থাকতে স্বাচ্ছন্দবোধ করেন। এতে ছিন্ন হচ্ছে যৌথ পরিবারের বন্ধন। তাছাড়া শ্বশুর-শাশুড়ি, দেবর-ননদ, ভাবি-ভাসুরের সঙ্গে বণিবনা না হওয়ায় অনেক স্বামী-স্ত্রী আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। আবার পুরো পরিবারের সদস্যদের জন্য আর্থিক সহায়তা দেওয়ার বদলে শুধু নিজ সন্তানদের জন্য অর্থ খরচে আগ্রহী হয়েও অনেকে একক পরিবার গঠনের সিদ্ধান্ত নেন।
উপরিউক্ত কারণে দিন দিন যৌথ পরিবার ভেঙে একক তথা অনুপরিবার জনপ্রিয় হয়ে গড়ে উঠছে বলে আমি মনে করি।