1 Answers

উদ্দীপকে যে দুটি গ্রহ নিচে আলোচনা করা হয়েছে তা হলো মঙ্গল ও পৃথিবী। উদ্দীপকে বর্ণিত এ দুটো গ্রহের মধ্যে পৃথিবী গ্রহটি মানুষের বসবাসের উপযোগী।

পৃথিবীর চারদিক নানা প্রকার গ্যাসীয় আবরণ দ্বারা বেষ্টিত। অদৃশ্য এই গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে। একে বায়ুমণ্ডল বলে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেপ্টে আছে। আর পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে। বায়ুর চাপের কারণে সমুদ্রপৃষ্ঠে এর ঘনত্ব সবচেয়ে বেশি এবং উপরের দিকে ঘনত্ব খুবই কম। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের প্রাধান্য রয়েছে। সকল প্রাণীর জন্য অক্সিজেন অত্যাবশ্যকীয়। কার্বন ডাইঅক্সাইড ছাড়া অন্যান্য উপাদান বায়ুতে মোটামুটি অপরিবর্তনীয় পরিমাণে থাকে। তবে ধূলা, ধোঁয়া, জলীয় বাষ্প ইত্যাদি উপাদান বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণে থাকে। পৃথিবীর সমস্ত জীবের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের একটি স্তর আছে, যা ওজোন স্তর নামে পরিচিত। এর গভীরতা প্রায় ১২-১৬ কি.মি.। সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মি শোষণ করায় এর তাপমাত্রা প্রায় ৭৬ সেলসিয়াস। পৃথিবীতে প্রাণী ও জীবজন্তুর বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রচুর আলো, বাতাস ও পানি। পৃথিবীপৃষ্ঠে গড় তাপমাত্রা ১৩.৯০ সেলসিয়াস। সূর্য থেকে যে তাপ ও আলো পৃথিবীতে পৌছে তাও জীবজন্তুর জন্য সহনীয়। এজন্য পৃথিবীতে জীবজন্তু বসবাস করে।

4 views

Related Questions