1 Answers

রুবার মতো শিশুদের মধ্যে উদ্দীপকে বর্ণিত লক্ষণগুলো ছাড়া আরো লক্ষণ দেখা যায়। 

শৈশবে শিশুর হাঁটা, চলা, বসা, কথা বলা কিংবা শিশু যদি কোনো কিছু বুঝতে অসুবিধাবোধ করে, অমনোযোগী হয়, অবাঞ্ছিত আচরণ করে তাহলে সে শিশুকে প্রতিবন্ধী বলা হয়।

 রুবার সার্বিক বিকাশ বয়সের তুলনায় কম। যে কোনো সাধারণ নির্দেশনা সে বুঝতে পারে না; অকারণেই কাঁদে ও হাসে। এসব লক্ষণ দেখে বোঝা যায়, সে একজন বুদ্ধি প্রতিবন্ধী শিশু।

এ ধরনের শিশুদের হাঁটা, চলা, বসা, কথা বলা ইত্যাদি বিকাশগুলো বয়সের তুলনায় কম হয়। তারা কোনো বিষয়ে মনোযোগ ধরে রাখতে পারে না। তাদের একই নির্দেশনা বার বার দিতে হয়। তারা কোনো নির্দেশনা সহজে বুঝতে পারে না। এসব শিশুরা কোনো শিক্ষাও সহজে গ্রহণ করতে পারে না। এমনকি মল-মূত্র ত্যাগের প্রশিক্ষণও সহজে গ্রহণ করতে পারে না। তারা সূক্ষ্ম কোনো কাজ করতে পারে না এবং অবাঞ্ছিত আচরণ করে। তারা সমবয়সীদের সাথে মিশতে পারে না। সামাজিক আচরণ ঠিকমতো প্রদর্শন করতে পারে না। এরা ঘন ঘন অজ্ঞান হয়ে যায় বা খিঁচুনি হয়। এছাড়াও বুদ্ধি প্রতিবন্ধিতার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কিছু রোগ যেমন- ক্রিটিনিজম, মাইক্রোসেফালি দেখে বুদ্ধি প্রতিবন্ধিতা সহজে শনাক্ত করা যায়। 

উপরিউক্ত লক্ষণগুলো দ্বারাই একজন বুদ্ধি প্রতিবন্ধীকে সহজে শনাক্ত করা যায়।

5 views

Related Questions