1 Answers

উদ্দীপকে উল্লিখিত ৩নং ঘটনা হচ্ছে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন। ৪নং ঘটনায় উল্লিখিত হয়েছে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন।
মুজিবনগর সরকারের গঠন ও কার্যক্রম ব্যতীত মুক্তিযুদ্ধে বিজয় অর্জন অসম্ভব ছিল। মুজিবনগর সরকারের প্রধান উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করা। এ সরকার বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ দেয়। বিচারপতি আবু সাঈদ চৌধুরী মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি ও বিশ্ব নেতৃবৃন্দের সমর্থন আদায়ের জন্য কাজ করেন। ১০ এপ্রিল সরকার চারটি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে চারজন সেক্টর কমান্ডার নিযুক্ত করে। ১১ই এপ্রিল তা পুনর্গঠিত করে ১১টি সেক্টরে ভাগ করা হয়। এছাড়া বেশ কিছু সাব-সেক্টর, তিনটি ব্রিগেড ফোর্স গঠিত হয়। প্রতিটি সেক্টরেই নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধা ছিল। এরা মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজ নামে পরিচিত ছিল। এসব বাহিনীতে দেশের ছাত্র, যুবক, নারী, কৃষক, রাজনৈতিক দলের কর্মী সমর্থক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছিল। ভারতের বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ শেষে মুক্তিযোদ্ধারা দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালায়। নয় মাস লড়াইয়ের পর মুক্তিযুদ্ধে সফলতা আসে।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মুজিবনগর সরকার গঠন ব্যতীত ছকের ৪নং ঘটনায় বর্ণিত ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন সম্ভব ছিল না।

4 views

Related Questions