1 Answers
উদ্দীপকে উল্লিখিত লিমন বুদ্ধি প্রতিবন্ধী। এই প্রতিবন্ধিতা রোধে তার বাবা-মায়ের কিছু বিষয়ে সচেতন থাকা উচিত ছিল।
প্রতিবন্ধী শিশু যাতে জন্মগ্রহণ না করে এবং জন্মগ্রহণের পর যাতে প্রতিবন্ধিতার শিকার না হয় সেদিকে সবার সচেতনতা প্রয়োজন। তাই প্রতিবন্ধিতা প্রতিরোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
গর্ভকালীন সময়ে লিমনের মাকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হতো। পুষ্টিকর খাবার না খেলে অনেক সময় শিশু সময়ের আগেই জন্মগ্রহণ করে অথবা শিশু কম ওজনের হয়। এসব শিশু শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হতে পারে। তাই লিমনের প্রতিবন্ধিতা রোধে তার মায়ের উচিত ছিল গর্ভকালীন সময়ে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া। গর্ভকালীন সময়ে তার মাকে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করতে হতো। এর ফলে লিমন সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করত। তার বুদ্ধি প্রতিবন্ধিতা রোধে তার মায়ের উচিত ছিল গর্ভধারণের আগে রুবেলা ভাইরাসের টিকা নেয়া। এছাড়া জন্মের পর পরই তাকে কলোস্ট্রাম দুধ দেয়া। এতে তার বুদ্ধি প্রতিবন্ধিতা রোধ করা সম্ভব হতো। বেশি বয়সে সন্তান গ্রহণ বুদ্ধি প্রতিবন্ধিতার অন্যতম কারণ। তাই বলা যায়, লিমনের বুদ্ধি প্রতিবন্ধিতা রোধে তার মায়ের এ বিষয়ে সচেতন থাকা উচিত ছিল।