1 Answers

নকল প্রতিরোধে উদ্দীপকের অধ্যাপক সিরাজুল ইসলামের রচিত বইটির কপিরাইট করা উচিত ছিল বলে আমি মনে করি।
কপিরাইট চুক্তিতে লেখক বা শিল্পীর সৃষ্টকর্মের ওপর একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকার দেওয়া হয়। এ আইনের ফলে শিল্পকর্ম নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি, উন্নয়ন বা ব্যবহারের একক অধিকার লাভ করা যায়। গ্রন্থ, গল্প, প্রবন্ধ, কবিতা, নাটক, গান, চলচ্চিত্র প্রভৃতির সুরক্ষার জন্য কপিরাইট আইনের সহায়তা নিতে হয়।
উদ্দীপকের অধ্যাপক সিরাজুল ইসলাম সমাজকর্মের ওপর একটি বই প্রকাশ করেন। বইটি পাঠক মহলে সমাদৃত হয়। কিন্তু বইটির বিক্রি আশানুরূপ নয়। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন বইটির নকল কপি বাজারে আছে। এর দাম মূল বইয়ের দামের চেয়ে অনেক কম।
অধ্যাপক সিরাজুল ইসলাম বইটির কপিরাইট করলে অন্য কেউ এটি নকল করতে পারতো না। আর নকল করলেও তিনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারতেন। এতে ক্ষতিপূরণ আদায় করাও সম্ভব হতো। কিন্তু বইটির কপিরাইট না থাকায় অসাধু ব্যবসায়ীরা বইটি নকল করার সুযোগ পেয়েছে। তাই বলা যায়, নকল প্রতিরোধে অধ্যাপক সিরাজুল ইসলাম বইটির কপিরাইট করা যুক্তিসঙ্গত ছিল।

4 views

Related Questions