1 Answers
উদ্দীপকের সিরাজুল ইসলামের সৃষ্ট কাজটি মেধাসম্পদের অন্তর্গত।
সৃজনশীল ব্যক্তি তার মেধা ও মননশীলতা প্রয়োগ করে মেধাসম্পদ সৃষ্টি করেন। এ ধরনের সম্পদ সৃষ্টি করার জন্য ব্যক্তিকে দীর্ঘদিন গবেষণা ও প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। সাহিত্য ও শিল্পকর্ম মেধাসম্পদের আওতাভুক্ত।
উদ্দীপকের সিরাজুল ইসলাম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি গবেষণা করে সমাজকর্মের ওপর একটি বই প্রকাশ করেন। বইটি রচনার সময় তাকে বিভিন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে হয়েছে। এতে তিনি গবেষণার মাধ্যমে সমাজকর্মের বিভিন্ন বিষয়ের তত্ত্ব তুলে ধরেছেন। এ গবেষণা কাজের জন্য তার মানসিক শ্রম ও মেধার ব্যবহার করতে হয়েছে। এরপর দীর্ঘ সাধনা ও প্রচেষ্টার মাধ্যমে তিনি বইটি প্রকাশ করতে সমর্থ হয়েছেন। এগুলো মেধাসম্পদের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। সুতরাং, অধ্যাপক সিরাজুল ইসলামের গবেষণামূলক বইটি মেধাসম্পদের আওতাভুক্ত।