1 Answers
উদ্দীপকের বিথী চেহারায় দেখতে তার বাবার মতো এবং তার বোন যুঁথি দেখতে মায়ের মতো। পিতামাতা হতে DNA সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। প্রত্যেক সন্তানের অর্ধেক ক্রোমোজোম আসে পিতা হতে এবং বাকী অর্ধেক আসে মাতা হতে। DNA হলো ক্রোমোজোমের প্রধান উপাদান। DNA-ই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক এবং বাহক।
অপরদিকে ক্রোমোজোমে অবস্থিত জিন জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। মাতার জিনের উপর পিতার জিন প্রকট হলে সন্তান পিতার বৈশিষ্ট্য প্রাধান্য পাবে। আবার মাতার জিন প্রকট হলে মাতার বৈশিষ্ট্য প্রকাশ পাবে। একারণেই বিথী তার বাবার মতো দেখতে হলেও যুঁথি দেখতে তার মায়ের মতো।
কন্যা সন্তানের জন্ম দেওয়াতে মায়ের কোন ভূমিকা নেই। নারীদের ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজোমই X ক্রোমোজোম অর্থাৎ XX। পুরুষদের ক্ষেত্রে দুটির মধ্যে একটি X এবং অপরটি Y অর্থাৎ XY। ডিম্বাণু পুরুষের X বা Y বহনকারী যেকোনো একটি শুক্রাণু নিষেক ঘটায়, তাহলে জাইগোট হবে XX অর্থাৎ কন্যা সন্তান হবে। আর যদি Y বহনকারী শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় তাহলে জাইগোট হবে XY অর্থাৎ পুত্র সন্তান হবে। অতএব, সন্তান কন্যা হবে না পুত্র তা নির্ভর করে পুরুষের শুক্রাণুর উপর। তাই কন্যা সন্তান জন্মদানে মাতাকে কোনভাবেই দায়ী করা যায় না।