1 Answers
উদ্দীপকে বর্ণিত ভিক্ষু অনিক মারমা পঞ্চশীল, অষ্টশীল ও দশশীল ২২৭টি শীল পালন করবেন।
ভিক্ষুদের ২২৭টি শীল বা বিধিবিধান পালন করতে হয়। 'পাতিমোক্স' গ্রন্থে ভিক্ষুদের অবশ্য পালনীয় এসব বিধি-বিধানের বিস্তৃত ব্যাখ্যা পাওয়া যায়। ভিক্ষুদের প্রতিমাসে অন্তত দুবার পূর্ণিমা ও অমাবস্যার চতুর্দশীতে পাতিমো আবৃত্তি করতে হয়। পাতিমোক্সে বর্ণিত অধিকাংশ শীল রাজগৃহে দেশিত হয়েছিল। ভিক্ষুদের জন্য বিধিবদ্ধ হয়েছে বলে এই শীলসমূহ ভিক্ষুশীল নামে অভিহিত। গুরুত্ব অনুসারে ভিক্ষুশীলসমূহকে আট ভাগে বিভক্ত করা হয়েছে। যথা-পারাজিকা, সংঘাদিসেস, অনিয়ত, নিস্সগিয়া, পাচিত্তয়া, পাটিদেসনিয়া, সেখিয়া এবং অধিকরণ সমথ। ভিক্ষুদের পাতিমোক্সে বর্ণিত বিধিবিধানসমূহ অবশ্যই পালন করতে হয়।
উদ্দীপকে অনিক মারমা ভিক্ষু জীবন গ্রহণ করেছেন। তাই তিনি উত্ত শীলগুলো অবশ্যই পালন করবেন।