1 Answers

ঐতিহাসিক তথ্য মতে বড়ুয়ারা প্রাচীন ভারতের মগধ রাজ্য থেকে প্রথমে চট্টগ্রামে আসে। 

বৌদ্ধদের মধ্যে ছোট-বড় বহু নৃ-গোষ্ঠী রয়েছে। যেমন- বড়ুয়া, চাকমা, মারমা, রাখাইন, তঞ্চঙ্গা, খিয়াং, চাক ইত্যাদি। বড়ুয়া ব্যাতীত অন্যান্য নৃ- গোষ্ঠীরা মূলত পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। ইতিহাস পাঠে ধারণা করা হয় 'বড়ুয়া' অভিধাযুক্ত বৌদ্ধরা মগধ থেকে আসাম, কুমিল্লা ও নোয়াখালী হয়ে চট্টগ্রামে এসে বসবাস শুরু করে। তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন - মোহম্মদ বিন বখতিয়ার খিলজী ১২০১ খ্রিষ্টাব্দে মগধ (বর্তমান বিহার) আক্রমণ করেন। সে সময় মগধ ও বাংলার শাসক ছিলেন রাজা লক্ষণ সেন। বখতিয়ার খিলজীর হাতে লক্ষণ সেনের পরাজিত হন। এসময় বৌদ্ধদের একটি দল পূর্ব দিকে চলে আসে। ধারণা করা হয় এরাই কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের বড়ুয়া বৌদ্ধদের পূর্বপুরুষ।

উদ্দীপকের চরিত্র ত্রিদীপ মনে করে, বড়ুয়া শব্দের অর্থ হলো, বড় আর্য বা আর্যদের মধ্যে শ্রেষ্ঠ। ধারণা করা হয়, এদের পূর্বপুরুষ বা বড়ুয়ারা প্রাচীন ভারতের একটি রাজ্য অর্থাৎ মগধ থেকে প্রথমে চট্টগ্রামে আসে। তারপর বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

5 views

Related Questions