1 Answers
ধর্মের দশটি বাহ্য লক্ষণ। যথা- ধৃতি, ক্ষমা, দম, ধী, বিদ্যা, অক্রোধ, পরের জিনিস অপহরণ বা আত্মসাৎ না করা, দেহ ও মনের পবিত্রতা, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা, প্রজ্ঞা এগুলো যার মধ্যে প্রকাশ পায় তিনিই ধার্মিক। অর্থাৎ যিনি ধর্মের এই দশটি লক্ষণ নিজের মধ্যে রাখতে পারেন, তিনিই ধার্মিক। ধার্মিক ব্যক্তি বেদ, স্মৃতি, সদাচার ও বিবেকের আহবানকে প্রামাণ্য বলে মনে করেন। ধার্মিক ব্যক্তি কখনো ধৈর্য হারান না। তিনি ক্ষমতা থাকলেও ক্ষমা করেন। ক্ষমতার দন্ড দ্বারা পরিচালিত হন না। তিনি সর্বাবস্থায় নিজেকে সংযত করতে পারেন। ধার্মিকরা কাম, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি প্রবৃত্তিগুলোকে দমন করেন। তারা ইন্দ্রিয়ের প্রবৃত্তিগুলোকে দমন করেন। তারা ইন্দ্রিয়ের ইচ্ছায় চলেন না। বরং ইন্দ্রিয়কে সংযত করে নিজের ইচ্ছা অনুসারে চলতে পারেন। সব কিছুর বিচারশক্তি তার মধ্যে বিদ্যমান। ধার্মিক ব্যক্তি সত্যপ্রিয়, ধার্মিক ব্যক্তি সুখে-দুঃখে মানুষের পাশে থাকেন। দান ও দয়া ধার্মিকের প্রধান দুটি গুণ। কাজেই বলা যায় যে, উক্ত গুণগুলো যার মধ্যে বিদ্যমান তিনিই ধার্মিক।