1 Answers

ধর্মের দশটি বাহ্যিক লক্ষণ যার মধ্যে প্রকাশ পায় বা যিনি ধর্মের ঐ লক্ষণগুলো নিজের জীবনে চলার পথে অনুসরণ করেন তিনিই ধার্মিক। একজন প্রকৃত ধার্মিকের অন্যতম গুণ হলো, তার আচরণ বৃক্ষের মতো সহিষ্ণু এবং সমদর্শী। অর্থাৎ একটি বৃক্ষ মানুষকে ফলমূল ও ছায়া দেয়, ঘর এবং আসবাব তৈরির জন্য কাঠ দেয়, রান্নার জন্য লাকড়ি দেয় তবুও আমরা বৃক্ষের সাথে অবিবেচকের মতো আচরণ করি। আর সবকিছু সহ্য করে বৃক্ষ পূর্বের মতো নীরবে দাঁড়িয়ে থাকে। একজন প্রকৃত ধার্মিক মানুষ মূলত এমনই হয়ে থাকে। শত বাধাবিপত্তি আসলেও তিনি তার বিশ্বাস থেকে সরে আসেন নি। সমাজের মানুষ না বুঝে তার ক্ষতি করলেও ধার্মিক ব্যক্তি তা নীরবে সহ্য করেন। পাঠ্যপুস্তক পাঠের মাধ্যমে আরও বুঝতে পারি তিনি হবেন সমদর্শী। অর্থাৎ তার কাছে কালো-ধলো কোনো ভেদাভেদ থাকবে না। তিনি সকলকে সমান গুরুত্ব দিবেন। তিনি হবেন বিনয়ী এবং নিজেকে তৃণের চেয়ে নীচু মনে করেন। তিনি ত্যাগের দ্বারা ভোগ করেন। জীবপ্রেম বা সেবাকে পরম কর্তব্য বলে বিবেচনা করবেন।

5 views

Related Questions