1 Answers
উদ্দীপকের প্রিয়াঙ্কার দেখা অনুষ্ঠানটি অর্থাৎ রথযাত্রা উদ্যাপনের ধরন সম্পর্কে ধারণা দিতে অনুচ্ছেদটি সফল নয়। কেননা অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয়। এ উৎসবকে কেন্দ্র করে তাদের বাড়ির চারপাশে অনেক নিরাপত্তাকর্মীর সমাগম ঘটে। নয় দিন ব্যাপী এ এলাকায় উক্ত উৎসবকে ঘিরে মেলার আয়োজন করা হয়। এছাড়াও রথযাত্রা উদ্যাপনের যে বিষয়গুলো রয়েছে তাহলো একটি চাকাওয়ালা যানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অধিষ্ঠিত থাকেন। ভক্তগণ এদিন দেবতার যানটিকে একটি নির্দিষ্ট মন্দিরে বা বারোয়ারি তলায় নিয়ে রাখে। এর নয় দিন পর অর্থাৎ একাদশীর দিন সে স্থান থেকে টেনে পুনরায় পূর্বের নির্দিষ্ট মন্দিরে ফিরিয়ে আনা হয়। এ পর্বটির নাম শ্রীশ্রীজগন্নাথদেবের পুনর্যাত্রা বা উল্টোরথ। প্রিয়াঙ্কার দেখা রথযাত্রার বর্ণনায় উক্ত গুরুত্বপূর্ণ দিকগুলো অনুপস্থিত তাই প্রিয়াঙ্কার দেখা অনুষ্ঠানটির উদ্যাপনের ধরন সম্পর্কে ধারণা দিতে অনুচ্ছেদটি সফল নয়।