1 Answers
'গ' দেশকে সফল করতে জনাব 'ক'-এর পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ ছিল- প্রশ্নোক্ত এ উক্তিটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আলোকে যথার্থ বলে আমি মনে করি।
বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন চারদিকে ছিল স্বজন হারানোর বেদনা, কান্না, হাহাকার আর ধ্বংসযজ্ঞ। অসংখ্য রাস্তাঘাট, পুল, কালভার্ট, কলকারখানা, নৌবন্দর ও সমুদ্রবন্দর ছিল বিধ্বস্ত। রাষ্ট্রীয় কোষাগার ছিল অর্থশূন্য। স্বাধীন বাংলাদেশের ছিল না কোনো সামরিক-বেসামরিক বিমান। ত্রিশ লাখ শহিদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশে এক কোটি শরণার্থীর পুনর্বাসন, গ্রামগঞ্জের লাখ লাখ ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুননির্মাণ, সর্বোপরি সাড়ে সাত কোটি মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের চাহিদা পূরণ ও আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ছিল সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের জন্য বড় চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। তদ্রুপ উদ্দীপকের জনাব 'ক'-কেও 'গ' দেশটি পুনর্গঠনে নানা ধরনের কর্মসূচি হাতে নিতে হয়েছে। বঙ্গবন্ধু যেসব পদক্ষেপ হাতে নিয়েছিলেন সেগুলোর মধ্যে নতুন সংবিধান প্রণয়ন ও কার্যকর, গণপরিষদ গঠন, পরিত্যক্ত কারখানা জাতীয়করণ, নতুন শিক্ষানীতি প্রণয়ন, রিলিফ প্রদান ও রেশনিং প্রথা, অর্থনৈতিক পাঁচসালা পরিকল্পনা, দ্বিতীয় বিপ্লব কর্মসূচি, পররাষ্ট্রনীতি, ভাৱতীয় মিত্রবাহিনীর ফেরত যাওয়া উল্লেখযোগ্য। তাই আমার পাঠ্যবইয়ের আলোকে প্রশ্নের উক্তিটি যথার্থ বলা যায়।