জনাব 'M' এর মুক্তির জন্য আন্দোলন অপরিহার্য ছিল" – পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত জনাব 'M' দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বোঝানো হয়েছে। তার মুক্তির জন্য আন্দোলন অপরিহার্য ছিল- প্রশ্নোক্ত এ উক্তিটি যথার্থ।
পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি পেশ করেন। পাকিস্তান সরকার ৬ দফা দাবি গ্রহণ না করে দমনপীড়ন শুরু করলে পূর্ব পাকিস্তানের আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে ঐতিহাসিক আগরতলা মামলায় বঙ্গবন্ধুকে গ্রেফতার করে আন্দোলন স্তিমিত করার চেষ্টা চালানো হয়। কারণ বঙ্গবন্ধুর নেতৃত্ব ছাড়া যেমন ৬ দফা দাবি আদায় অসম্ভব। তেমনি তার নেতৃত্ব ছাড়াও বাঙালি জাতির মুক্তি অসম্ভব। এমতাবস্থায় বঙ্গবন্ধুর মুক্তিলাভের জন্য পূর্ব পাকিস্তানের জনগণ মরিয়া হয়ে ওঠে। তারা মামলা প্রত্যাহারের জন্য আন্দোলন শুরু করে। ছাত্রসমাজের ১১ দফার ভিত্তিতে কৃষক-শ্রমিক-ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গণআন্দোলনে রূপ লাভ করে। গণআন্দোলনের ফলে এক পর্যায়ে শাসকগোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হন।
পরিশেষে বলা যায়, বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি অপরিহার্য হয়ে পড়েছিল। এ বিবেচনায় ১৯৬৯ সালের গণআন্দোলন সংঘটিত হয়। অতএব, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ, ও তাৎপর্যবহ।