1 Answers

অধ্যাপক ড. বিনোদাঙ্কর ভিক্ষু দ্বিতীয় পর্যায়ের যে নির্বাণের কথা বলেছেন তা হলো অনুপাদিসেস নির্বাণ।

নির্বাণদর্শী মুক্ত পুরুষ পঞ্চস্কন্ধের বিনাশ করে যখন পরিনির্বাণ প্রাপ্ত হন তখন তাকে 'অনুপাদিসেস নির্বাণ বলে। অর্থাৎ শারীরিক ধাতু বা পঞ্চস্কন্ধসমূহ ত্যাগ করে জন্ম-মৃত্যুর নিরোধ অবস্থাই অনুপাদিসেস নির্বাণ। উদাহরণ স্বরূপ বলাযায়- বুদ্ধ ৪৫ বছর ধর্ম প্রচারে কুশীনগরের যমক শাল বৃক্ষের নিচে অনুপাদিসেস নির্বাণ লাভ করেন।

এমন ব্যক্তির অনন্ত সংসারপ্রবাহের অবসান হয়। তিনি সব রকম জরা, ব্যাধি, আনন্দ-বেদনা রহিত হয়ে সম্পূর্ণরূপে জন্ম-মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্ত হয়ে অনুপাদিসেস নির্বাণ লাভ করেন। যার কারণে তিনি আর জন্মগ্রহণ করবেন না। এতে তার সুখ-দুঃখের উপশম হয়েছে। সুখ- দুঃখের উপশমই পরম সুখ। এ প্রকার নির্বাণের কোনো পরিণাম নেই। এ প্রকার নির্বাণের অবস্থা বর্ণনাতীত।

বুদ্ধ এজন্য বলেছেন, নির্বাণ পরম সুখ। কোনো প্রকারে লভ্য নহে। কোনো শাশ্বত পদার্থের উচ্ছেদও'নহে। তাই শীলবান ও প্রজ্ঞাবান ভিক্ষুর নির্বাণ লাভ করেন।

5 views

Related Questions