1 Answers

আলোচ্য উদ্দীপকে প্রিয়াঙ্কা চাকরির তোয়াক্কা না করে একজন সহকারী ম্যানেজার হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সকল চক্রান্ত ফাঁস করে দেয়। সে এখানে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে। নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা তার কাছ থেকে সাহসিকতা ও সততার শিক্ষা নিতে পারে। সে নিজের জীবনের কথা চিন্তা না করে দুষ্কৃতিকারীদের ধ্বংস করে তিন শতাধিক মানুষের জীবন বাঁচায়। তাই নেতৃস্থানীয় ব্যক্তিরা শুধু নিজের স্বার্থের কথা চিন্তা না করে সমাজের সকল মানুষের কথা চিন্তা করার শিক্ষালাভ করতে পারে। স্বামী বিবেকানন্দের ভাষায়-

'জীবে প্রেম করে যেইজন
 সেইজন সেবিছে ঈশ্বর।'

প্রিয়াঙ্কা এখানে মা কালীরূপে আবির্ভূত হয়ে মানুষকে বাঁচিয়ে ঈশ্বরের সেবা করেছে। প্রিয়াঙ্কার মতো আমাদের সকলের উচিত মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা।

5 views

Related Questions