1 Answers

উদ্দীপক পাঠের মাধ্যমে আমরা জানতে পারি সুজিত মোক্ষলাভের উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহণ করে। এছাড়াও আমরা জানতে পারি যে, মানুষ যতক্ষণ ভোগকেন্দ্রিক জীবন উপভোগ করবে ততক্ষণ তার আত্মার মোক্ষলাভ সম্ভব নয়। কারণ কর্ম করলে কর্মফল উৎপন্ন হয়। আর ঐ কর্মফল ভোগের জন্য কর্মকর্তাকে বার -বার জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করতে হয়। তাই এ থেকে রক্ষা পেতে হলে সন্ন্যাস গ্রহণই উত্তম ব্যবস্থা। কারণ সন্ন্যাসী ইহজাগতিক সকল চিন্তা ত্যাগ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রার্থনা করেন। তাঁর মধ্যে কর্মফল উৎপাদনের কোন স্পৃহা থাকে না। সুতরাং আমরা এ শিক্ষা পাই যে, বার বার জন্ম-মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত হতে হলে এবং মোক্ষলাভ করতে হলে সন্ন্যাস গ্রহণ একান্ত আবশ্যক।

5 views

Related Questions