1 Answers
উদ্দীপকের মুকুন্দরাম একজন প্রকৃত ধার্মিক ব্যক্তি। তিনি সত্যপ্রিয়। কখনও সত্য থেকে দূরে সরে যান নি। তিনি সুখে-দুঃখে নিরুদ্বেগ থাকেন। আনন্দে যেমন উদ্বেলিত হন না দুঃখে তেমন ভেঙে পারেন না। এমন একজন প্রকৃত ধার্মিকের কাছ থেকে তরুণ সমাজ অনেক শিক্ষাই পেতে পারে। একজন আদর্শবান মানুষ হওয়ার শিক্ষা, মানুষ হিসেবে কার কতটুকু দায়িত্ব ও কর্তব্য তার শিক্ষা তরুণ সমাজ মুকুন্দরামের আচরণ থেকে পেতে পারে। বিনয়ী এবং সমদর্শী মনোভাবে উদ্দীপকের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ থেকে তরুণ সমাজ শিক্ষা নিতে পারে ভালো মানুষ হতে হলে সহিষ্ণু এবং সমদর্শী হতে হবে। কার গায়ের রং কেমন তার দ্বারা তার কর্মের বিচার করা যাবে না।
4 views
Answered