1 Answers

উদ্দীপকের বর্ণিত উৎপাদক সমবায় সমিতির মাধ্যমে পেঁয়াজচাষিরা উৎপাদন ও বিক্রয়জনিত সুবিধা পেতে পারে। পণ্য উৎপাদন ও বিক্রয়ের কাজকে ফলপ্রসূ করার জন্য এ ধরনের সমবায় সমিতি গঠন করা হয়। এর মাধ্যমে মহাজন ও মধ্যস্থব্যবসায়ীদের অত্যাচার থেকে সদস্যরা রক্ষা পেতে পারে। উদ্দীপকের বলা হয়েছে, রংপুরের কয়েকজন পেঁয়াজচাষি সমঅধিকারের ভিত্তিতে সম্মিলিতভাবে একটি সমিতি গঠন করে। উক্ত সমিতির মাধ্যমে তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবে। সমিতিটির মাধ্যমে তারা পেঁয়াজ উৎপাদন ও বিক্রয়ের কাজ সঠিকভাবে করতে পারবে। এভাবে তারা নিজেদের আর্থ-সামাজিক কল্যাণ নিশ্চিত করতে পারবে। এসব বৈশিষ্ট্য উৎপাদক সমবায় সমিতির সাথে সঙ্গতিপূর্ণ। তাই বলা যায়, এ সমিতি গঠনের মাধ্যমে আলুচাষিরা উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত সুবিধা পাবে।

5 views

Related Questions