1 Answers

উদ্দীপকে বর্ণিত মি. আদিল একজন নামমাত্র অংশীদার।
এ ধরনের অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না। এরা চুক্তি অনুযায়ী লাভের অংশের বিনিময়ে কোনো প্রতিষ্ঠানে নিজেদের সুনাম ব্যবহারের অনুমতি দেয়। এরূপ অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশ নেয় না এবং তাদের দায় সসীম হয়।
উদ্দীপকের মি. আদিল হস্তশিল্পের ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করেননি। তিনি ব্যবসায় পরিচালনায় অংশ নেন না। কিন্তু চিত্রকর হিসেবে তার যথেষ্ট সুনাম আছে। তিনি চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তার সুনাম এ ব্যবসায়ে ব্যবহারের অনুমতি দিয়েছেন। এ ব্যবসায়ে তার দায় অন্য অংশীদারদের মতো অসীম নয়। এসব বৈশিষ্ট্যের সাথে নামমাত্র অংশীদারের মিল আছে। তাই মি. আদিলকে নামমাত্র অংশীদার বলা যায়।

6 views

Related Questions