1 Answers
উদ্দীপকের হাসিব একজন নামমাত্র অংশীদার।
নামমাত্র অংশীদার তার নামের সুনাম অংশীদারদের ব্যবহারের অনুমতি দেয়। এরূপ অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না এবং ব্যবসায় পরিচালনায়ও অংশ নেয় না। এরূপ অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় অসীম দায় বহনে বাধ্য থাকে না।
উদ্দীপকে রাদিম, নাদিম ও হাসিব একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য।
ব্যবসায়টিতে হাসিব মূলধন বিনিয়োগ করেননি। আবার ব্যবসায় পরিচালনায়ও অংশ নেন না। কিন্তু ব্যবসায়ে তার যথেষ্ট সুনাম আছে, যা তিনি অংশীদারি ব্যবসায়ে ব্যবহারের অনুমতি দেন। তার সুনাম ও খ্যাতি ব্যবহার করে ব্যবসায়ে অধিক মুনাফা অর্জনে সমর্থ হয়। এজন্যই তাকে অংশীদার হিসেবে নেওয়া হয়েছে। এসব কার্যক্রম নামমাত্র অংশীদারের বৈশিষ্ট্যের সাথে মিল আছে। তাই বলা যায়, হাসিব একজন নামমাত্র অংশীদার।