1 Answers
উদ্দীপকে সৈকত মারা যাওয়ার আগে সে আপাতদৃষ্টিতে অংশীদার ছিল।
এরূপ অংশীদার ব্যবসায় থেকে অবসর নেওয়ার পর মূলধন উত্তোলন না করে তা ব্যবসায়ে ঋণ হিসেবে রেখে দেয়। তারা ব্যবসায় থেকে মুনাফার পরিবর্তে সুদ পায়। তাদেরকে ব্যবসায়ের পাওনাদার মনে করা হয়।
উদ্দীপকে সেলিম, সিদ্দিক এবং সৈকত ৩ জন চুক্তিবদ্ধ হয়ে একটি ব্যবসায় গঠন করেন। তারা এ ব্যবসায়ে সবাই সমান মূলধন দেন। ১০ বছর পর সৈকত অবসর নেন। কিন্তু তিনি ব্যবসায় থেকে তার মূলধন উঠিয়ে নেন নি। তিনি তার মূলধন এ ব্যবসায়ে ঋণ হিসেবে রেখে দেন। তিনি এখন মুনাফার পরিবর্তে ব্যবসায় থেকে সুদ পাবেন। কারণ সৈকত এ ব্যবসায়ের একজন পাওনাদার। এসব বৈশিষ্ট্য আপাতদৃষ্টিতে অংশীদারের সাথে সম্পর্কিত। তাই বলা যায়, সৈকত মারা যাওয়ার আগে সে আপাতদৃষ্টিতে অংশীদার ছিলেন।
4 views
Answered