1 Answers
আইরিন রেশমি রঙিন কাপড় দীর্ঘক্ষণ সাবান পানিতে ভিজিয়ে রাখে এর ফলে সেটির রং চটে যায়।
রেশমি বস্ত্র বেশি উত্তাপ, ক্ষার ও ঘর্ষণ সহ্য করতে পারে না। তাছাড়া রঙিন রেশমি বস্ত্র ভিজিয়ে রাখলে রং উঠে যায়। তাই সাদা রেশমি বস্ত্রের সাথে রঙিন বস্ত্র একত্রে ধুলে সাদা বস্ত্রে রং লেগে যেতে পারে।
ধৌতকরণের পূর্বেই বস্ত্রের তত্ত্বর প্রকৃতি, ময়লার ধরন, রং, আকার- আয়তন ইত্যাদি বিষয় বিবেচনা করে উপযুক্ত পরিষ্কারক দ্রব্য সংগ্রহ করে নিতে হবে। সোডার অতিরিক্ত ক্ষারের প্রভাবে রেশমি কাপড় নষ্ট হয়ে যায়। তাছাড়া বাজারে যেসব গুঁড়া সাবান পাওয়া যায়, সে সবের মধ্যে যেগুলোর ক্ষার বেশি, সেসব সাবান পানিতে রেশমি কাপড় ভিজিয়ে রাখলে তা নষ্ট হয়। তাই এ ধরনের কাপড়ে ক্ষারবিহীন পরিষ্কারক উপকরণ ব্যবহার করতে হয়। এতে রঙিন বস্ত্রের রং চটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আইরিন দীর্ঘক্ষণ রেশমি কাপড় ভিজিয়ে রাখায় এবং সাবানটি ক্ষারযুক্ত হওয়ায় কাপড়টির রং চটে যায়।