1 Answers

উদ্দীপকের সজল স্বদেশী আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে দেশি কাপড়ের ব্যবসায়ে আগ্রহী হয়।
ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হলে কংগ্রেসের উগ্রপন্থি অংশের নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে তাকেই স্বদেশী আন্দোলন বলা হয়। এ আন্দোলনের মূল কর্মসূচি ছিল- বয়কট ও স্বদেশী। বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জন।
উদ্দীপকে দেখা যায়, দুই ভাই সজল ও কাজল পিতার মৃত্যুর পর বাবার কাপড়ের ব্যবসায় যুক্ত হন। কাজল বিদেশি কাপড়ের ব্যবসা করতে চাইলেও সজল দেশি কাপড়ের ব্যবসায় বেশি আগ্রহী ছিল। স্বদেশী আন্দোলনের ক্ষেত্রেও লক্ষণীয় যে, এ আন্দোলনের মাধ্যমে বিলেতি পণ্য বর্জন এবং দেশীয় পণ্য ব্যবহারের শপথ নেওয়া হয়। গ্রামে-গঞ্জে-শহরে, প্রকাশ্য সভায় দেশীয় পণ্য ব্যবহারের জন্য জনগণকে উৎসাহিত করা হয়। ফলে বিলেতি পণ্যের চাহিদা কমে যেতে থাকে। এ সময় বাংলার বিভিন্ন অঞ্চলে দেশি তাঁত বস্ত্র, সাবান, লবণ, চিনি ও চামড়ার দ্রব্য তৈরির কারখানা গড়ে ওঠে। ফলে দেশীয় পণ্যের বিস্তৃতি ও ব্যবসা বৃদ্ধি পায়। উদ্দীপকের সজলের দেশীয় পণ্যের প্রতি আগ্রহ স্বদেশী আন্দোলনের কথাই মনে করিয়ে দেয়। তাই বলা যায়, সজল স্বদেশী আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছে।

4 views

Related Questions