কোন আন্দোলনের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে কণা দেশি পণ্য কিনতে উৎসাহবোধ করেন? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
5 views
1 Answers
স্বদেশী আন্দোলনের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে কণা দেশি পণ্য কিনতে উৎসাহবোধ করেন।
বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হলে কংগ্রেসের উগ্রপন্থি অংশের নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে তাকেই স্বদেশি আন্দোলন বলা হয়। এ আন্দোলনের মূল কর্মসূচি দুটি হচ্ছে বয়কট ও স্বদেশী। বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জন। পরে বয়কট শুধু বিলেতি পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বিলেতি শিক্ষা বর্জনও কর্মসূচিতে যুক্ত হয়। এভাবে কংগ্রেস নেতারা গ্রামে, গঞ্জে, শহরে প্রকাশ্য সভায় বিলেতি পণ্য পুড়িয়ে ফেলতে এবং দেশি পণ্য ব্যবহারের জন্য উৎসাহিত করেন।
উদ্দীপকে আমরা লক্ষ করি যে, কণা বিদেশি পণ্য পরিত্যাগ করে দেশি পণ্য কেনার পক্ষে মত দেয়। তার এ মানসিকতায় স্বদেশি আন্দোলনের চেতনা ফুটে উঠেছে।
5 views
Answered