1 Answers
যীশুখ্রিষ্টের শিক্ষা আয়ত্ত করে পায়েল জীবন পরিচালনা করতে পারত। যীশু নিজেই এ মূল্যবোধ তাঁর শিষ্যদের শিখিয়েছেন এবং অন্যদের ত্বা শিক্ষা দিতে তাদের আদেশ দিয়েছেন। মূল্যবোধ রেললাইনের মতো। রেললাইন যেমন করে একজন ব্যক্তিকে রেলগাড়িতে করে সঠিক স্থানে পৌছাতে সহায়তা করে, তেমনি সঠিক মূল্যবোধ মানুষকে সঠিক লক্ষ্যের দিকে চালিত করে। কিন্তু পায়েলের জীবনে সঠিক মূল্যবোধ হারিয়ে গেছে। সে মন্দ দিকে আসক্ত হয়ে জীবনের গতিপথ হারিয়ে ফেলে। খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে মারাতাক মরণ নেশার দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। এজন্যই বলা হয়ে থাকে যে, নৈতিক মূল্যবোধ পবিত্র সুন্দর জীবনের ভিত্তি ও চালিকাশক্তি। পায়েলের তাই বিশ্বস্তভাবে যীশুর বাণী পাঠ ও অনুধাবন করে যীশুর শেখানো মূল্যবোধগুলোর সাথে পরিচিত হওয়া একান্ত প্রয়োজন।
মূলকথা: যীশুখ্রিষ্টের শিক্ষাকে আয়ত্ত করে পায়েল জীবন পরিচালনা করতে পারত।