1 Answers
আজমল সাহেবের শিক্ষায় নৈতিকতার অভাব রয়েছে। কেননা তিনি একজন উচ্চ শিক্ষিত হলেও তার কথাবার্তা ও আচার- আচরণে সৌজন্যবোধের চিহ্নও নেই। তার চালচলন, উঠাবসা, লেনদেন সবকিছুই আপত্তিকর। নৈতিকতার অভাবে তার মাঝে এসব মন্দগুণাবলি প্রকাশ পেয়েছে। কেননা নৈতিকতা হলো একটি মৌলিক মানবীয় গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ। যে ব্যক্তি এটি অর্জন করতে পেরেছে তার জীবন সুন্দর ও উন্নত হয়েছে। এর মাধ্যমে সে সম্মান ও মর্যাদা অর্জন করতে পারে। আর এটি খুবই সহজ এবং এজন্যই বলা হয় Curtisy has no cost. নৈতিকতা ৱিবৰ্জিত ব্যক্তি দুর্নীতিবাজ ও চরিত্রহীন হয়। এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। মহান আল্লাহ তায়ালা তাদের সম্পর্কে পবিত্র কুরআনে বলেন, "তাদের হৃদয় আছে উপলব্ধি করে না। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তারচেয়েও নিকৃষ্ট।” (সূরা আল-আরাফ: ১৭৯) আমরা আজমল সাহেবের চরিত্র পর্যালোচনা করলে, তাকে আল্লাহর এ বাণীতে ঘোষিত চতুষ্পদ জন্তুর সমতুল্য মনে করতে পারি।