1 Answers
উদ্দীপকের সেলিম সাহেব অফিস কর্তক অর্পিত দায়িত্ব পালনে অবহেলা করেন, ছেলেমেয়েদের ঠিকভাবে দেখাশুনা করেন না। তার এরূপ আচরণে দ্বারা তার মধ্যে কর্তব্যপরায়ণতার অভাব ফুটে উঠেছে।
কর্তব্যপরায়ণতার প্রতি গুরুত্বারোপ করে মহানবি (স.) বলেছেন, "তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আর তোমাদের প্রত্যেকেই নিজ দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে।" অর্থাৎ আমাদের প্রত্যেকের কিছু না কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সে বিবেচনায় সেলিম সাহেবের দায়িত্ব হলো বাবা হিসেবে ছেলে-মেয়েদের দেখাশুনা করা, অফিসের কাজকর্ম ঠিকভাবে সম্পন্ন করা। কিন্তু তিনি তার দায়িত্ব পালন না করে উদাসীনভাবে জীবনযাপন করে থাকেন। এজন্য অবশ্যই তিনি গুনাহগার হবেন। অফিসে ফাঁকি দেওয়ার কারণে তার উপার্জিত অর্থ হালাল হবে না। তাই সেলিম সাহেবের ব্যবহারিক জীবনের অভ্যাস পরিবর্তন করা আবশ্যক। তাকে দায়িত্ব পালনে সচেতন হওয়া একান্ত দরকার।