1 Answers

উদ্দীপকে সুব্রতের চরিত্রে সিদ্ধার্থের জীবনের চারি নিমিত্ত দর্শনের দিকটি ফুটে উঠেছে।

নগর ভ্রমণে বের হয়ে সিদ্ধার্থ প্রথম দিনে সাদা চুল, স্থূল চামড়া ও দুর্বল শরীরের বৃদ্ধকে দেখলেন। দ্বিতীয় দিনে তিনি ব্যাধিগ্রস্ত এক বৃদ্ধকে দেখলেন। তখন ভাবলেন সবার জীবনের পরিণতি একদিন এমনই হবে। তৃতীয় দিনে সিদ্ধার্থ দেখলেন, কিছু লোক শবদেহ বয়ে নিয়ে যাচ্ছে। তারপর চতুর্থ দিনে তিনি একজন সন্ন্যাসীকে ধ্যানমগ্ন অবস্থায় দেখলেন। এই চারটি ঘটনায় হলো সিদ্ধার্থের চারি নিমিত্ত দর্শন।

উদ্দীপকে সুব্রত হাসপাতালে এক আত্মীয়কে দেখতে যান। সেখানে গিয়ে তিনি দুর্বল শরীরে বৃদ্ধ এবং ব্যাধিগ্রস্ত মানুষদের দেখতে পান। যার সাথে সিদ্ধার্থের চারি নিমিত্ত দর্শনের দ্বিতীয় ও তৃতীয় দর্শনের সাথে মিল রয়েছে। বিহারে গিয়ে সুব্রত ধ্যানরত শান্ত ভিক্ষুকে দেখেন। যার সাথে সিদ্ধার্থের চতুর্থ দর্শনের সাদৃশ্য রয়েছে। তাই বলা যায়, সুব্রতের চরিত্রে সিদ্ধার্থের চারি নিমিত্ত দর্শনের দিকটি ফুটে উঠেছে।

5 views

Related Questions