1 Answers

উদ্দীপকের সুজা চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের জীবসত্তার প্রতি গভীর মনোযোগের ভাবটি ফুটে উঠেছে। 

মানুষ সৃষ্টির সেরা জীব। জীবনধারণের জন্য মানুষকে নানা কাজ করতে হয়। মানুষের জীবনে বস্তুগত বিভিন্ন উপাদান চাহিদা মেটাতে মানুষকে সাহায্য করে। তবে কেউ কেউ অর্থসাধনাকেই জীবনসাধনা মনে করে।

মানুষের জীবন দুটি সত্তায় বিভক্ত। একটি জীবসত্তা, অন্যটি মানবসত্তা। জীবসত্তা মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির আয়োজনে ব্যস্ত থাকে। অর্থচিন্তার নিগড়ে বন্দি থাকতে থাকতে মুক্তির গুরুত্ব ভুলে যায়। অন্যটি মানবসত্তা, যা মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায়। উদ্দীপকের সুজা চরিত্রটি জীবসত্তার প্রভাবে প্রভাবিত। তার মধ্যে শিক্ষা ও মনুষ্যত্বের বিকাশ ঘটেনি। সে অবৈধভাবে অনেক সম্পদের মালিক হয়েছে। বন্ধুকেও অবৈধ কাজ করার জন্য প্রলুব্ধ করে। তাই আমরা বলতে পারি যে, উদ্দীপকের সুজা চরিত্রে আলোচ্য প্রবন্ধের জীবসত্তার প্রভাবে প্রভাবিত হওয়ার ভাবটি ফুটে উঠেছে।

7 views

Related Questions